Recent News

  • রংপুর জেলায় যোগদান করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়

    *রংপুর জেলায় যোগদান করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়* গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ রংপুর জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে উপস্থিত হলে জেলা পুলিশ, রংপুরের পক্ষে তাঁকে স্বাদর অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জয়নাল আবেদীন মহোদয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর পুলিশ সুপার মহোদয় অত্র জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত পর্বে অংশগ্রহণ করেন এবং জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। অতঃপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর মহোদয়, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

  • Give a Reply

Recent News