Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারি আটক"

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারি আটক"** রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৩/২০২৬ খ্রি. ১৭:৩০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অত্র থানার ১৪ নম্বর দূর্গাপুর ইউপির চিথলী দক্ষিণপাড়া মৌজাস্থ মিঠাপুকুর বাসস্ট্যান্ড ওভার পাসের মহাসড়কের পূর্ব পাশে অবস্থানকালে, রংপুরের মডার্ন মোড় হতে ছেড়ে আসা আশরাফি পরিবনের একটি বাস মিঠাপুকুর বাসস্ট্যান্ড ওভার পাসের মহাসড়কের পূর্ব পাশে দিয়ে যেতে থাকলে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার উক্ত স্থানে বাসটি থামায়। অতঃপর ডিবি'র অফিসার-ফোর্সসহ বাসের ভিতরে প্রবেশ করা মাত্রই দুইজন অভিযুক্ত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাসের পশ্চিম পাশের জানালা দিয়ে লাফ দিয়া পালানোর চেষ্টাকালে অভিযুক্ত আনোয়ার হোসেন (২১), পিতা-মো: আইনুল ইসলাম, সাং-চৌদ্দগড়ি, পোস্ট-নারায়নপুর, থানা-কচাকাটা, জেলা-কুড়িগ্রামকে আটক করা হয় এবং অপর অভিযুক্ত মো: কালাম মিয়া উক্ত বাসের পশ্চিম পাশের জানালা দিয়া লাফ দিয়ে পালিয়ে যায়। ধৃত অভিযুক্তকে মাদকদ্রব্য গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্তের দেখানো মতে উক্ত বাসের বাম পাশের লকাড়ের ভিতর থেকে পলিথিনে মোড়ানো স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ০৪ (চার) টি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার পোটলা উদ্ধার করা হয় যার প্রতিটি পোটলার ওজন ০৫ (পাঁচ) কেজি করে ০৪টি পোটলার ওজন (০৪×০৫)=২০ (বিশ) কেজি যার অবৈধ বাজার মূল্য প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা। এবং ধৃত অভিযুক্তের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করে উভয় আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয় । এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর ০৩/৬৩, তারিখ: ০২/০৩/২০২৬ খ্রি. ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News