Recent News

  • ***রংপুরের পুলিশ সুপার কার্যালয়ে "৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত***

    ***রংপুরের পুলিশ সুপার কার্যালয়ে "৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত*** ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. ১৪.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। উল্লেখ্য মাঠ সংযুক্তি কার্যক্রমের আওতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ পুলিশ সুপারের কার্যালয়, রংপুরের কার্যক্রম , সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও তথ্য অধিকারের প্রায়োগিক দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। রংপুর জেলা পুলিশ হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News