Recent News

  • জেলা প্রশাসনের আয়োজনে রংপুরের ৬টি সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের সাথে কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    জেলা প্রশাসনের আয়োজনে রংপুরের ৬টি সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের সাথে কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। ৪ মার্চ, ২০২৬ খ্রি. ১১.০০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের সাথে কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোঃ রায়হান সিরাজী, মাননীয় সংসদ সদস্য, ১৯ রংপুর-১, জনাব এ টি এম আজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, ২০ রংপুর-২, জনাব মোঃ মাহবুবুর রহমান (বেলাল), মাননীয় সংসদ সদস্য, ২১ রংপুর-৩, জনাব আখতার হোসেন, মাননীয় সংসদ সদস্য, ২২ রংপুর-৪, জনাব মোঃ গোলাম রব্বানী, মাননীয় সংসদ সদস্য, ২৩ রংপুর-৫ ও জনাব মোঃ নুরুল আমীন, মাননীয় সংসদ সদস্য, ২৪ রংপুর-৬। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News