Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের তিনজন আটক

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের তিনজন আটক রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম জেলা কোতয়ালী থানার হরিদেবপুর ইউনিয়ন এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৩/২৬; খ্রি. রাত্রি ২১.৪৫ ঘটিকায় শিবের বাজারস্থ মোস্তফা কামাল এর চায়ের দোকানের ভিতরে অনলাইনে জুয়া খেলা চক্রের সদস্য ১) মোঃ নুরুন্নবী ইসলাম তপু (২৫), পিতা মোঃ তৈয়ব আলী, সাং কিশামত হরকলি, ২) মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা মোঃ মেহের আলী, সাং মহাদেবপুর তেলীপাড়া, ৩) মোঃ মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩) পিতা মোঃ মহুবাত আলী, সাং বতিরামপুর, সকলের থানা কোতয়ালী সদর, জেলা রংপুরদের ঘটনাস্থলেই অনলাইনে জুয়া খেলার সময় আটক করা হয়। উল্লেখ্য এ সময় অজ্ঞাতনামা ৫-৬ জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের মোবাইলে অনলাইন এপ্লিকেশন এবং ব্রাউজারে জুয়া খেলার ওয়েবসাইট লগইন অবস্থায় পাওয়া যায়। সকল ডিভাইস সমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য গ্রেপ্তারকৃত অভিযুক্ত ও পলাতকরা রংপুর জেলার কোতয়ালী থানা সহ বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলে এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ বা বিকাশ একাউন্ট খুলে, প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিল। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের কোতয়ালী থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয় । এ সংক্রান্তে কোতয়ালী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর: ০৩, তারিখ: ০৫/০৩/২০২৬খ্রি. অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News