Recent News

  • রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ০৯ (নয়) বোতল এস্কাফ উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ০৯ (নয়) বোতল এস্কাফ উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটকরংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, (এ-সার্কেল), রংপুর এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গংগাচড়া মডেল থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ০৩/০৫/২০২৬; খ্রি. ১৯.৪০ ঘটিকার সময় গঙ্গাচড়া মডেল থানাধীন ০৮ নং মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল জব্বার এর বসতবাড়ীর অনুমান ১০০ গজ উত্তর দিকে ব্রিজের উপর পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মোঃ রবিউল ইসলাম @ রবি ও মোঃ আব্দুর রশিদ @ টাংরা সহ আরো ০২ (দুই) জন আজ্ঞাতনামা অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম @ রবিকে ঘটনাস্থলে হাতেনাতে আটক করা হয় এবং অপর অভিযুক্ত মোঃ আব্দুর রশিদ @ টাংরা সহ আরো ০২ (দুই) জন আজ্ঞাতনামা অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত তার নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ রবিউল ইসলাম @ রবি (২৮), পিতা-মৃত আব্দুল গফফার, সাং-তালপট্টি হাজীরপাড়া, ডাকঘর-মৌভাষা, থানা-গংগাচড়া, জেলা-রংপুর।অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত হতে ০৯ বোতল এস্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।ধন্যবাদান্তে,মিডিয়া সেল,জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News