Recent News
-
রংপুর জেলা ডিবি'র অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কারবারি আটক
*প্রেস রিলিজ* তারিখ: ১২/০৭/২০২৫খ্রি:। [Media Cell, District Police Rangpur] রংপুর জেলা ডিবি'র অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কারবারি আটক গত ১১ জুলাই ২০২৫ খ্রিঃ রাত্রী ২৩:১৫ ঘটিকার সময় রংপুর জেলা ডিবি'র এসআই/ ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপি'র ইসলামপুর মৌজাস্থ রংপুর টু বগুড়াগামী মহাসড়কের নির্মাণাধীন টোল প্লাজা'র সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর মডার্নমোড় থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দোয়েল পরিবহনের ভিতরে সীটে বসা যাত্রীদের বিধি মোতাবেক তল্লাশি করে যাত্রীবেশী অভিযুক্ত ১। মোঃ শাহারুল ইসলাম (২৮), পিতা- মৃত মজিদুল ইসলাম, মাতা- মোছাঃ সাজেদা বেগম, সাং- পোরলগাছা, ২। মোঃ আপন মিয়া (২১), পিতা- মৃত লুডু মিয়া, মাতা- আনজু বেগম, সাং- রামপুরা, উভয়ের থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়ের বের করে দেওয়া মতে বাদামি রংয়ের স্কচটেপ দ্বারা প্যাঁচানো দুইটি কালো জিপার বায়ু রোধক প্যাকেটের ভিতর (১০০+৫০০)=১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং পুরাতন ২টি বাটন ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। অতঃপর জব্দকৃত মালামাল ও অভিযুক্তদ্বয়কে আটক করে থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

