Recent News

  • *"রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন”*

    *প্রেস রিলিজ* ইউনিট:- জেলা পুলিশ, রংপুর। তারিখ:- ২০ আগষ্ট ২০২৫ খ্রি.। *"রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন”* ???????????????????? ????????????????, ???????????????????????????????? ????????????????????????, ????????????????????????????. [????????????????-20/08/2025] আজ ২০ আগষ্ট ২০২৫খ্রি: সকাল ০৮.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। সার্বিক তদারকি ও দিক নির্দেশনা প্রদান করেছেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর মহোদয়, পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর রেঞ্জ অফিস থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের অপর জেলা হতে আগত একজন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গন। সেই সাথে রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সুসম্পন্ন হয়। ১ম দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের এবং পরীক্ষার ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পুলিশ সুপার রংপুর মহোদয়। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News