Recent News

  • পুলিশ সুপার, রংপুর মহোদয় পুলিশ হাসপাতাল, রংপুর পরিদর্শন করেন।

    পুলিশ সুপার, রংপুর মহোদয় পুলিশ হাসপাতাল, রংপুর পরিদর্শন করেন। ১৫ জুন, ২০২৬ খ্রি. রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় পুলিশ হাসপাতাল, রংপুর পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সাথে আলোচনা করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া সেবার মান যাচাই, এবং কর্মীদের সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন, যা পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসা সেবার মান, অবকাঠামো, যন্ত্রপাতি, এবং কিভাবে চিকিৎসার মান আরো উন্নত করা যায় সে সম্পর্কে খোঁজখবর নেন। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News