Recent News
-
পুলিশ সুপার, রংপুর মহোদয় এর পুলিশ লাইন্স আকস্মিক পরিদর্শন।
পুলিশ সুপার, রংপুর মহোদয় এর পুলিশ লাইন্স আকস্মিক পরিদর্শন। ০৯ জুন, ২০২৬ খ্রি. রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক রংপুর জেলা পুলিশ লাইন্স আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে ব্যারাক, পুলিশ লাইন্স রিজার্ভ অফিস, আর আই অফিস, ডি স্টোর, সি স্টোর, মেস, রেশন স্টোর, ক্যান্টিন, জিম, অস্ত্রাগার, পরিবহন শাখাসহ পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিটি ইউনিটের সার্বিক শৃঙ্খলা, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আবাসন, খাবার ও চিকিৎসার মান এবং সার্বিক কল্যাণ সম্পর্কে খোঁজখবর নেন। এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

