Recent News

  • রংপুর জেলার পুলিশ সুপারের বাসভবন চত্বরে ব্যাডমিন্টন খেলার মাঠ এর উদ্বোধন করেন পুলিশ সুপার, রংপুর মহোদয়

    রংপুর জেলার পুলিশ সুপারের বাসভবন চত্বরে ব্যাডমিন্টন খেলার মাঠ এর উদ্বোধন করেন পুলিশ সুপার, রংপুর মহোদয় ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. ২০.০০ ঘটিকায় রংপুর জেলার পুলিশ সুপারের বাসভবন চত্বরে ব্যাডমিন্টন খেলার মাঠ এর উদ্বোধন করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। এ সময় উদ্বোধন পরবর্তী একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অফিসারগণ। উল্লেখ্য পুলিশ সুপার মহোদয় ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধনকালে জানান, শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা ও সৌহার্দ্য বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News