Recent News

  • রংপুরের পীরগঞ্জে "ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত। রংপুরের পুলিশ সুপার মহোদয়ের যোগদান।

    রংপুরের পীরগঞ্জে "ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত। রংপুরের পুলিশ সুপার মহোদয়ের যোগদান। ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. ১০.০০ ঘটিকায় রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬" উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ এর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমানেল মাছউদ, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, "ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এই ব্যাপারে নিশ্চিত করা হচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নিয়োজিত পুলিশ সদস্যগন নিরপেক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করবে।" উল্লেখ্য উক্ত কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর। এছাড়া জনাব মোঃ আমিনুল ইসলাম ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়, জনাব মোঃ আব্দুর রহিম জেলা নির্বাচন কমিশনার রংপুর মহোদয়, জনাব মোঃ দেলোয়ার হোসেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর মহোদয়, জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর ও মোছাঃ পপি খাতুন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ এনামুল আহসান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রংপুর মহোদয়। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News