Recent News
-
*“রংপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, ইন্টেলিজেন্স ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”*
*প্রেস রিলিজ* ইউনিট:- জেলা পুলিশ, রংপুর। তারিখ:- ১০ নভেম্বর ২০২৫ খ্রি.। [Media Cell, District Police Rangpur] *“রংপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, ইন্টেলিজেন্স ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”* আজ ১০ নভেম্বর ২০২৫ খ্রি: সকাল ০৮.৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম মহোদয় সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। তিনি প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের নানাবিধ সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। এরপর দুপুর ১১ :০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ আবু সাইম মহোদয়ের সভাপতিত্বে মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অক্টোবর-২০২৫ মাসে অত্র জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। রংপুর জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্) রংপুর; জনাব মোঃ শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

