Recent News

  • পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গণদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, রংপুর মহোদয় কর্তৃক পদোন্নতি

    প্রেস রিলিজ ইউনিট:- জেলা পুলিশ, রংপুর। তারিখ:- ১০ নভেম্বর ২০২৫ খ্রি.। Media Cell, District Police Rangpur পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গণদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, রংপুর মহোদয় কর্তৃক পদোন্নতি গত ০৯ নভেম্বর ২০২৫ খ্রি: অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয় রংপুরে এসআই(নিরস্ত্র) হতে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত জনাব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জনাব মোঃ আব্দুর আজ্জাক, জনাব মোঃ আবু সাইদ এবং এসআই(সশস্ত্র) হতে ইন্সপেক্টর(সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ হাবিবুর রহমান, জনাব মোঃ টিপু সুলতান'গণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম মহোদয়। তিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত এই চারজন পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান। এসময় সেখানো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুরসহ পুলিশ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News