Recent News
-
রংপুর ডিবি'র বিশেষ অভিযানে সংঘবদ্ধ (অজ্ঞানপার্টি) অটোরিক্সা চোরচক্রের সাত (৭) সদস্য গ্রেফতার, ৩টি চোরাই অটোরিক্সা উদ্ধার ও মামলা রুজু
*"প্রেস ব্রিফিং"* ইউনিট: জেলা পুলিশ, রংপুর। তারিখ: ১১ নভেম্বর ২০২৫ খ্রি.। Media Cell, District Police, Rangpur রংপুর ডিবি'র বিশেষ অভিযানে সংঘবদ্ধ (অজ্ঞানপার্টি) অটোরিক্সা চোরচক্রের সাত (৭) সদস্য গ্রেফতার, ৩টি চোরাই অটোরিক্সা উদ্ধার ও মামলা রুজু আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১৫ অক্টোবর ২০২৫ খ্রি তারিখ রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি অটোরিক্সা চুরির মামলা রুজু করা হয়, যা বদরগঞ্জ থানার মামলা নং- ২০. তারিখ-১৫/১০/২৫ ইং. ধারা-৩২৮/৩৭৯ পিসি। মামলাটি তদন্তাধীন অবস্থায় মামলার অজ্ঞাতনামা আসামীদের বিষয়ে অনুসন্ধানকালে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মহোদয়ের নেতৃত্বে রংপুর জেলা ডিবি টিমের এসআই (নিরস্ত্র) অমিত পার্শ্ব সরকার ও এসআই (নিরস্ত্র) মোঃ একরামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে চেতনা নাশক ঔষধ ব্যবহার করে অটোচালককে অজ্ঞান করে অটোরিক্সা চুরির সাথে জড়িত কতিপয় ব্যক্তিদের বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরের সিগারেট কোম্পানি এলাকা হতে তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ হামিদুল ইসলাম, পিতা মৃত নবাব আলী, গ্রাম-বাহার কাছনা তেলিপাড়া, খানা-হারাগাছ, আরপিএমপি, রংপুরকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অটো চুরি চক্রের মূল হোতা আসামী ২। মোঃ সুজন মিয়া, পিতা-মৃত মতিউর রহমান, সাং-উত্তর হরিণশিংহা, থানা ও জেলা-গাইবান্ধা' কে সদ্য চুরি করা একটি অটো রিক্সা সহ কাউনিয়া থানাধীন রেলগেট এলাকা হতে আটক করা হয়। তৎপর তাদের উভয়ের দেয়া তথ্যের ভিত্তিতে চুরিকৃক্ত অটোরিক্সা ক্রয়-বিক্রয়ের সহযোগিতার অভিযোগে দু'জন অভিযুক্তকে রংপুর মহানগরের ময়নাকুটি এলাকা হতে আটক করা হয়। আটককৃত আসামী ৩। মোঃ নুর ইসলাম, পিতা-আব্দুল আজিজ, সাং-রমাকান্ত, পোস্ট-গজঘন্টা, থানা গঙ্গাচড়া, জেলা রংপুর এবং ৪। মোঃ জহরুল ইসলাম, পিতা-হোসেন আলী, সাং-কোবারু, পোস্ট-বুড়িরহাট ফার্ম, খানা পরশুরাম, আরপিএমপি, রংপুর। অতঃপর আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গংগাচড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজন ব্যক্তি আটক ও দুইটি চোরাই অটোরিক্সা ব্যাটারি সহ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ৫। মোঃ আতিয়ার রহমান (২৮), পিতা-মৃত অজিয়ার রহমান, ৬। মুন মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল মাজেদ, উভযের সাং-রাজবল্লভ, খালা-গংগাচড়া, জেলা-রংপুর, ৭। মোঃ ফারুক হোসেন (৩২), পিতা-মৃত ফজলুল হক, সাং-চওড়াহাট, আরপিএমপি, রংপুর। এমতাবস্থায় উপরোক্ত আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে কাউনিয়া ও গংগাচড়া খানায় পৃথক দু'টি মামলা রুজু করা হয়। এই চোরচক্রটি দীঘদিন যাবৎ রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতারনার আশ্রয় নিয়ে মারাত্মক চেতনানাশক ঔষধ ব্যবহার করে গরীব মেহনতি অটোচালকদের প্রাণনাশসহ অটোচুরির সাথে সক্রিয়ভাবে কাজ করছিল মর্মে যথেষ্ঠ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। রংপুর জেলায় চুরি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা কামানা করছি। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর
-
Give a Reply

