Recent News

  • “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

    “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” আজ ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় রংপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত হিসেবে পুলিশ সুপার রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমি লটারির মাধ্যমে এই জেলার দায়িত্ব পেয়েছি। পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News