Recent News
-
রংপুরে “টিসিএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”এর উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মহোদয়।
রংপুরে “টিসিএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”এর উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মহোদয়। ৫ মে, ২০২৬ খ্রি. ১১.০০ ঘটিকায় রংপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে রংপুরে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে “টিসিএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. মো. শওকত আলী, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, জনাব জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর। এছাড়া আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও ক্রীড়াচর্চা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

