Recent News

  • রংপুরের পুলিশ সুপার মহোদয় কর্তৃক বদরগঞ্জ থানার হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন।

    রংপুরের পুলিশ সুপার মহোদয় কর্তৃক বদরগঞ্জ থানার হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন। ৫ মে, ২০২৬ খ্রি. ২৩.১৫ ঘটিকায় রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় রংপুর জেলার বদরগঞ্জ থানার আরিফুল হত্যা মামলার ঘটনাস্থল (আম্বিয়ার মোড় হইতে ১০০ গজ দক্ষিনে) সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য পুলিশ সুপার মহোদয় মামলার ঘটনাস্থল পরিদর্শনে তদন্তের অগ্রগতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর, জনাব সনজয় ‍কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্সগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News