Recent News

  • রংপুর পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন রংপুরের পুলিশ সুপার মহোদয়

    রংপুর পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন রংপুরের পুলিশ সুপার মহোদয় ২৮ মে, ২০২৬খ্রি. সকাল ৮.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক , পুলিশ সুপার, রংপুর মহোদয়। এছাড়া বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ সাধারণ মুসলিম ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কল্যাণসহ বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, শান্তি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ কর্মকর্তা, সদস্যসহ অন্যান্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News