Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে পীরগঞ্জ থানার এস আই (নিঃ) আবু আনছার মোঃ রবিউল আলম, এস আই (নিঃ) মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০২ জুন, ২০২৬ খ্রি. সকাল ০৯:০৫ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারস্থ জনৈক মোঃ মকবুল মন্ডল (৬০) এর চায়ের দোকানের সামনে পীরগঞ্জ হতে খালাসপীরগামী পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে হাতে-নাতে আটক করা হয়। উপস্থিত লোকজনের সম্মুখে আটককৃত অভিযুক্ত মোঃ মোকলেছুর রহমান এর দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচ হতে কালো পলিথিনে বিশেষ কৌশলে মোড়ানো নীল রংয়ের ১০ (দশ) টি জিপার প্যাকেটের মধ্যে, প্রতিটি নীল রংয়ের জিপার প্যাকেটের মধ্যে কমলা রংয়ের ১০০ (একশত) পিস করে সর্বমোট (১০ x ১০০)= ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত তার নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ মোকলেছুর রহমান (৪৫), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-দাড়িকামারি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ০৩, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০ (ক)। উল্লেখ্য এটা এই মাসের জেলা পুলিশ, রংপুরের একটি বড় সাফল্য। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News