Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে ৩৬ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ, ০১ (এক) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে ৩৬ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ, ০১ (এক) জন মাদক কারবারি আটক রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় পীরগাছা থানার একটি চৌকস টিম পীরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন, ২০২৬ খ্রি. ০০:৩০ ঘটিকায় পীরগাছা থানাধীন ৬নং তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামস্থ জনৈক মোঃ রুহুল আমিন (৫০) এর বাড়ী সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃত অভিযুক্ত মোঃ শাহিন মিয়া (মতিন) (৪৫) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ৩৬ (ছত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ শাহিন মিয়া (মতিন) (৪৫),পিতা-মৃত হাবিবুল্লাহ, সাং পরান, থানা-পীরগাছা, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে পীরগাছা থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগাছা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ২১, তারিখ-২২/০৬/২০২৬খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নামে বারোটি মাদক মামলা এবং একটি ওয়ারেন্ট রয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর

  • Give a Reply

Recent News