Recent News
-
**সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে রংপুর জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।**
**সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে রংপুর জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।** ২৯ জুন, ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় দিন Physical Endurance Test (PET)-এ নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর মহোদয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ইসমাইল হুসাইন, এআইজি (সাপ্লাই), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডেভেলপমেন্ট এন্ড লজিস্টিকস) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) কুড়িগ্রাম; জনাব সঞ্জয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। *Physical Endurance Test (PET)*-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য মনোনিত হওয়ায় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান পুলিশ সুপার, রংপুর মহোদয়। প্রার্থীদের *Physical Endurance Test (PET)* এর পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করায় পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তৃতীয় দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে আজকে ৩য় দিনে আবারো বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ,রংপুর
-
Give a Reply

