Recent News

  • **রংপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের আলোচনা সভায় রংপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণ।**

    ২৬ জুন, ২০২৬ খ্রি. রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' ২০২৬ উদযাপন উপলক্ষ্যে” একটি জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় এই জনসচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য আলোচনা সভার আগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এবং আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়, লে. কর্নেল মনজুর করিম, পিএসসি, জি+, এডি অধিনায়ক, র‍্যাব-১৩, রংপুর, লে. কর্নেল মোঃ নাজিউর রহমান, পরিচালক, অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি), জনাব মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর, ডা: শাহীন সুলতানা, সিভিল সার্জন, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News