Recent News

  • ”বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত**

    ”বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত** ২৬ জুন, ২০২৬ খ্রি. ১৭:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স হলরুমে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর মহোদয়। পুলিশ সুপার মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, "নিয়োগ প্রক্রিয়া চলাকালে প্রার্থী ব্যতীত অন্য কেউ যাতে কোনভাবে মাঠে প্রবেশ করতে না পারে সে দিকে সর্তক দৃষ্টি রেখে দায়িত্ব পালন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালে কারো কোন অভিযোগ বা কোন প্রকারের সমস্যা পরিলক্ষিত হলে নিয়োগ বোর্ডের সভাপতিকে তাৎক্ষনিক অবহিত করতে হবে।" উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ইসমাইল হুসাইন, এআইজি (সাপ্লাই), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রংপুর; জনাব মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডেভেলপমেন্ট এন্ড লজিস্টিকস) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) কুড়িগ্রাম; জনাব সঞ্জয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ,রংপুর।

  • Give a Reply

Recent News