Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম ২৪ নভেম্বর, ২০২৬ খ্রি. ১৮:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ০৪নং ভাংনী ইউনিয়ন এর বুজরুক তাজপুর গ্রামস্থ জনৈক হাবিবুর এর বাশঝাড় এ ধৃত অভিযুক্ত মাসুদের হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত সাদা রংয়ের পলিথিনের ভিতর নেশা জাতীয় মাদকদ্রব্য ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ মাসুদ মিয়া (২৮) পিতা: মো: আনারুল ইসলাম, সাং- বুঝরুক তাজপুর( দোকানীপাড়া), ০৪ নং ভাংনী ইউনিয়ন, থানাঃ মিঠাপুকুর, জেলাঃ রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News