Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি’র পৃথক দুইটি অভিযানে মিঠাপুকুরে মোট ১২০ পিস ইয়াবা উদ্ধার, দুইজন মাদক ব্যবসায়ী আটক।
রংপুর জেলা পুলিশের ডিবি’র পৃথক দুইটি অভিযানে মিঠাপুকুরে মোট ১২০ পিস ইয়াবা উদ্ধার, দুইজন মাদক ব্যবসায়ী আটক। #১। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি’র এসআই (নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ১৪ নভেম্বর, ২০২৬ খ্রি. ২৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের মেসার্স ফিলিং স্টেশন সংলগ্ন পূর্ব পাশের পাকা রাস্তার উপর ধৃত অভিযুক্ত আশরাফুল ইসলাম আশরাফ (৩৬) পিতা: মোঃ সাত্তার মিয়া, সাং খোসালপুর জায়গীর, থানাঃ মিঠাপুকুর, জেলাঃ রংপুর এর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। #২। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি’র এসআই (নিঃ) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ১৫ নভেম্বর, ২০২৬ খ্রি. ০২:২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত রংপুর টু ঢাকা গামী হাইওয়ে মিঠাপুকুর ওভারপাসের নিচে মোঃ বাবু মিয়ার ফলের দোকানের সামনে ধৃত অভিযুক্ত ১। রাব্বী মোরছালিন (২৩), পিতাঃ মোঃ সোলাইমান, সাং- কৃষ্ণপুর, ১৪ নং দূর্গাপুর ইউপি, স্থায়ী সাং-তিলকপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর এর দেহ তল্লাশি করে তার হেফাজত হতে ৪০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য পৃথক অভিযান শেষে জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

