Recent News
-
রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে "রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬" এর শুভ উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে "রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬" এর শুভ উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ১৭ নভেম্বর, ২০২৬ খ্রি. ১২:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে "রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬" এর শুভ উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্সগণ। উল্লেখ্য পুলিশ সুপার এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে জানান, শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা ও সৌহার্দ্য বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

