Recent News

  • পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, রংপুর মহোদয়।

    পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, রংপুর মহোদয়। ১৬ ফেব্রুয়ারি, ২০২৬খ্রি. ১২.৪৫ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে জনাব মো: মারুফাত হুসাইন পুলিশ সুপার, রংপুর মহোদয় অত্র জেলা পুলিশে কর্মরত মোহাম্মদ দেলোয়ার হোসেন এস আই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে, মোঃ মোস্তাক হোসেন এসআই (সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে, মোঃ বাহার উদ্দিন এসআই (সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে, মোরশেদা আক্তার নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পাওয়ায় তাদের নতুন র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‍্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার, (প্রবেশনার), রংপুর, আর আই, আরওআই, রিজার্ভ অফিস রংপুরসহ অন্যান্যরা। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News