Recent News
-
রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার, রংপুর মহোদয়
রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার, রংপুর মহোদয় ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. ২২.০০ ঘটিকায় রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা থানা আকস্মিক পরিদর্শন করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া এসময় পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া ও পীরগাছা থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসার ও ফোর্স। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

