Recent News
-
পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর "২০২৬ সালের এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বিদায় অনুষ্ঠানে" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মহোদয়।
পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর "২০২৬ সালের এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বিদায় অনুষ্ঠানে" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মহোদয়। ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল ও কলেজ অডিটোরিয়ামে "২০২৬ সালের এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বিদায় অনুষ্ঠানে" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মারুফাত হুসাইন মহোদয়, পুলিশ সুপার, রংপুর জেলা পুলিশ ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানটির উদ্বোধন করেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিদায়ী শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন, কেক কাটা অনুষ্ঠান ও ফটো সেশনে অংশগ্রহণ করেন। এইচএসসি ২০২৬ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব ওবায়দুল আনোয়ার অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মো: জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রংপুর জেলা পুলিশ, ড.কে.এম জালাল উদ্দীন আকবর, সাবেক অধ্যক্ষ, পুলিশ লাইন স্কুল ও কলেজ, রংপুর, জাহাঙ্গীর আলম উপধ্যক্ষ (একাডেমিক, কলেজ শাখা), আ.ন.ম বাবর আলী অধ্যক্ষ (প্রশাসন, কলেজ শাখা, মেহফুজা জেসমিন সহকারী প্রধান শিক্ষক (স্কুল শাখা), মো: এজাজ হোসাইন প্রধান প্রাধান শিক্ষক (স্কুল শাখা), আব্দুল মোত্তালেব সহকারী প্রধান শিক্ষক (স্কুল শাখা)। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর
-
Give a Reply

