Recent News

  • মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশ, রংপুর এর শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশ, রংপুর এর শ্রদ্ধাঞ্জলি নিবেদন আজ ২১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে" জেলা পুলিশ, রংপুরের পক্ষে রংপুরের টাউন হল প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), রংপুর, জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকতাবৃন্দ। উল্লেখ্য ১৯৫২ সালের এই দিনে বাঙালির মায়ের ভাষা বাংলা ভাষার জন্য ঢাকার রাজপথে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো বাংলার বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে আত্মোৎস্বর্গ করেছিলেন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News