Recent News

  • রংপুর জেলার তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের একজন ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার, মামলা রুজু।

    রংপুর জেলার তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের একজন ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার, মামলা রুজু। ৩০ জুন, ২০২৬ খ্রি. ২২:৪৫ ঘটিকায় রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের তারাগঞ্জ থানার এসআই (নি:) মাহবুব হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানাধীন নতুন চৌপতি মহাসড়কস্থ ডালিয়া ক্যানেলের পাড়ের পাশে ক্যাসিনো ও বিভিন্ন অনলাইন জুয়া খেলাসহ ভূয়া ভিসা দেওয়ার নামে বিভিন্ন প্রতারণামূলক ভিডিও সাইবার স্পেসে শেয়ার করার কার্যক্রম পরিচালনার সময় ঘটনাস্থলেই অভিযুক্তদের আটক করার চেষ্টা করলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মৃত আজমীর হোসেন এর পুত্র অভিযুক্ত ১। বশীর মাহমুদ আলিফ (২১) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে আলামতসহ গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজের এবং পলাতক অভিযুক্তদের নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত অভিযুক্তের দেহ তল্লাশি করে ক্যাসিনো ও ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ভুয়া কাগজপত্র উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত অভিযুক্ত বশীর মাহমুদ আলিফ'কে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী একাধিক অভিযুক্তের নাম-ঠিকানা প্রকাশ করে। আলামতসহ ধৃত অভিযুক্তকে তারাগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে তারাগঞ্জ থানায় ০১/০৭/২৬ খ্রি: সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয় ও ধৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্ত শেষে অনতিবিলম্ব বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News