Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোসর্সহ ১১/০৯/২০২৬ খ্রি. ১৩:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালী (সদর) থানাধীন ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের ফাঁজিল খা (চারআনিপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ মনোয়ার হোসেন, পিতা-মৃতঃ মোস্তফা এর বসতবাড়ীতে ধৃত অভিযুক্ত মোস্তাফিজুর ও লিমন এর হেফাজত হতে ১১৫ (একশত পনেরো) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে উক্ত অভিযুক্তদ্বয় দৌড়ে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল অর্থাৎ ঐ বসতবাড়ীর ভিতর উঠান হতে হাতে নাতে আটক করা হয়। এছাড়া ধৃত অভিযুক্তদ্বয়ের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২(দুই ) টি পুরাতন মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। ধৃত অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৪৩) পিতা-মোঃ আঃ মোতালেব, সাং-কুটিপাড়া, থানা-মিঠাপুকুর, ২। মোঃ লিমন মিয়া (২৫) পিতা-মোঃ আনিস মিয়া, সাং-ফাঁজিলখা (চারআনিপাড়া), ০৪ নং সদ্যপুস্করণী ইউনিয়ন, থানা-কোতয়ালী (সদর), উভয় জেলা-রংপুর। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে জেলা কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মহোদয় জানান মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে রংপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

