Recent News

  • ***রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।*** রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় রংপুর

    ***রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।*** রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নি.) ভূষণ চন্দ্র বর্মন, এস‌আই (নি.) আমিনুল ইসলাম, এস‌আই (নি.) মো: সফিকুল গনি সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৮/২০২৬ খ্রি. রাত্রী ০২:৩৫ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া থানাধীন ০৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ মহীপুর ব্রীজের উত্তর পার্শ্বে জনৈক মো: নূর ইসলাম এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযুক্ত ১। শ্রী কমল চন্দ্র রায় ও ২। মাহবুব হোসেন এর নিকট হতে অভিযান পরিচালনাকালে অভিযুক্তদ্বয়ের দেখানো মতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও একটি নীল রংয়ের অ্যাপাচি ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। শ্রী কমল চন্দ্র রায় (২৮), পিতাঃ শ্রী রনজিত চন্দ্র রায়, সাং-মধ্যম কাদমা, পোস্ট-ভেলাগুঁড়ি, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট। ২। মো: মাহবুব হোসেন (৩২), পিতা-মৃত জাহেদুল ইসলাম, সাং-উত্তর জাওরানী, পোস্ট-ভেলাগুঁড়ি, থানা: হাতীবান্ধা, জেলা লালমনিহাট। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচাড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News