Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নি.) মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় অফিসার-ফোসর্সহ ০৫/০৯/২০২৬ খ্রি. রাত ২১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন মামা ভাগ্নে পুরাতন মোটরসাইকেল শোরুম এর সামনে পাকা রাস্তার উপর ধৃত অভিযুক্ত মো: হানিফুল ইসলাম@হানিফ (২৭) এর হেফাজত হতে ১৪০(একশত চল্লিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৪২০০০/- টাকা। এছাড়া ধৃত অভিযুক্তের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২(দুই )টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি পুরাতন কালো রংয়ের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ঠিকানা: মোঃ হানিফুল ইসলাম@হানিফ (২৭), পিতা- আজিজুল ইসলাম, সাং বদরগঞ্জ মুন্সিপাড়া, ০৩ নং ওয়ার্ড পৌরসভা থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে বদরগঞ্জ থানার মামলা নম্বর-০৬ তারিখ-০৫/০৯/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ সারণির ১০(ক) রুজু করা হয়েছে। পুলিশ সুপার মহোদয় জানান মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে রংপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

