Recent News

  • নবাগত রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে রংপুর জেলা পুলিশের "বিশেষ কল্যাণ সভা" অনুষ্ঠিত।

    নবাগত রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে রংপুর জেলা পুলিশের "বিশেষ কল্যাণ সভা" অনুষ্ঠিত। ২৭ আগস্ট ২০২৬ খ্রি. রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়াম রংপুর রেঞ্জের নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সাথে রংপুর জেলা পুলিশের মতবিনিময় ও "বিশেষ কল্যাণ সভা" অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত ডিআইজি মহোদয় নতুন দায়িত্বভার গ্রহণ করায় রংপুর জেলা পুলিশের পক্ষে রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। এছাড়া রংপুর জেলা পুলিশ লাইন্স মসজিদে দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেন ডিআইজি মহোদয়। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য নবাগত ডিআইজি মহোদয় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হলে রংপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার ও সালামি প্রদান করে। বিশেষ কল্যাণ সভায় নবনিযুক্ত ডিআইজি মহোদয় রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, পেশাদার পুলিশিং, জনমুখী সেবা এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব বি. এম. আশরাফ উল্যাহ তাহের, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স), রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ হাফিজুর রহমান, ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, রংপুর, জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর, জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর, জনাব মোঃ নূরুজ্জামান চৌধূরী, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রংপুর রেঞ্জ, রংপুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News