Recent News
-
রংপুর জেলার কোতয়ালী থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
রংপুর জেলার কোতয়ালী থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ১১ ঘটিকায় রংপুর জেলার কোতয়ালী থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। পরিদর্শনকালে তিনি গ্রাম পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। বিশেষ করে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন গ্রাম পুলিশ সদস্যদের। থানায় কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা অগ্রহণযোগ্য বলেও স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়া পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার, ফোর্স এবং স্থানীয় দফাদার ও গ্রাম পুলিশ সদস্যগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

