Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার-ফোসর্সহ একটি চৌকস টিম ২১/০৯/২০২৬ খ্রি. রাত্রী ২০:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের অবিরাম নুরপুর (গুচ্ছগ্রাম) গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ মোস্তাফিজার রহমান (৬৪) এর বাড়ির ভিতর আঙ্গিনায় অভিযুক্তের হেফাজত হতে ১০(দশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৬৪), পিতাঃ আব্দুর রাজ্জাক , মাতাঃ হাজিরুন্নেছা, সাং-অবিরাম নুরপুর গুচ্ছগ্রাম, থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর । অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News