Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৪৫ পুড়িয়া হেরোইন উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক।

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৪৫ পুড়িয়া হেরোইন উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় অফিসার-ফোসর্সহ একটি চৌকস টিম ২০/০৯/২০২৬ খ্রি. ক২২:৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন ১১ নং গোপালপুর ইউনিয়নের অন্তর্গত শিবপুর বালা চড়া গ্রামস্থ অভিযুক্ত মোঃ রুবেল (৩২) এর হেফাজত হতে ৪৫ (পঁয়তাল্লিশ) পুরিয়া নেশা জাতীয় মাদকদ্রব্য হিরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১৩৫০০ টাকা। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ রুবেল (৩২), পিতা-মৃত মোখলেসুর রহমান মাতা-মোছা: রহিমা বেগম, সাং শিবপুর বালা চড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে বদরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News