Recent News

  • পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এ "নবীন বরণ-২০২৬" অনুষ্ঠিত।

    পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এ "নবীন বরণ-২০২৬" অনুষ্ঠিত। ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এ বর্ণাঢ্য আয়োজনে শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ এর "নবীন বরণ-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সুপার, রংপুর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। প্রধান অতিথি মোহাম্মদ মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, "আজ যারা নবীন হিসেবে এই প্রতিষ্ঠানে পা রেখেছো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেকে একজন ভালো মানুষ, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সুনাম ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া পুলিশ সুপার মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং থেকে দূরে থেকে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News