Recent News

  • রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর থানার অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর থানার অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। MEDIA CELL, RANGPUR DISTRICT POLICE, 04 October, 2026. রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৩/১০/২০২৬ খ্রি. ২০.২০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ১৪নং এর দুর্গাপুর ইউপির কাঁঠালী হিন্দু মধ্যপাড়া গ্রামস্থ জনৈক সাধন চন্দ্র বর্মণ এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর তল্লাশীকালে ধৃত অভিযুক্ত সাধন চন্দ্র বর্মণ এর পরিহিত লুঙ্গির কোমরে গোজানে সাদা কৌটার ভিতরে সাদা পলিথিন দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ২৬ পিস হালকা গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উল্লেখ্য মিঠাপুকুর থানা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। সাধন চন্দ্র বর্মণ (৩৮), পিতা-মৃত সংকর চন্দ্র বর্মণ, সাং-কাঁঠালী হিন্দু মধ্যপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News