Recent News
-
রংপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
রংপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত। ০৫ অক্টোবর, ২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অত্র জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

