Recent News

  • বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬" এর ক্যাম্প প্রশিক্ষন পরীক্ষা অনুষ্ঠিত।

    বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬" এর ক্যাম্প প্রশিক্ষন পরীক্ষা অনুষ্ঠিত। [Media Cell, District Police Rangpur] ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা ২০২৬ এর কনস্টবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সঃ) এবং কনস্টবল ও নায়েক হতে এটিএসআই পদে ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। পুলিশ সুপার ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; এ. বি.এম ফয়জুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী; পিযুষ কান্তি দাস, আর আই, রংপুরসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সংশ্লিষ্ট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News