Recent News

  • রংপুরের তারাগঞ্জে শিশু সানজিদা(৯) এর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গ্রেফতার”

    রংপুরের তারাগঞ্জে শিশু সানজিদা(৯) এর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গ্রেফতার” রংপুরের তারাগঞ্জে গত ১৯/০৬/২০২৬ খ্রিঃ দুপুর ২১:৩০ ঘটিকার সময় তারাগঞ্জের ডিসিস্ট মোছাঃ সানজিদা আকতার সানজি (৯) এর ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর নেতৃত্বে রংপুর জেলা ডিবি ও তারাগঞ্জ থানার একটি চৌকস টিম ২২/০৬/২০২৬ খ্রি. রাত্রী ০৯:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তারাগঞ্জ থানার মামলা নং-০৬/৪৭, তারিখ-২১/০৬/২০২৬ খ্রিঃ ধারা ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৬) তৎসহ ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর তদন্তে প্রাপ্ত অভিযুক্ত ১। মোঃ মোজাহিদ (১৮ বছর ০৪ মাস), পিতা-মোঃ সেকেন্দার আলী, মাতা- মোছাঃ মাহামুদা বেগম, গ্রাম-ভীমপুর কোরানীপাড়া, ইউপি-০১নং আলমপুর, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর’কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে ২৩/০৬/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, গত ১৯/০৬/২০২৬ খ্রিঃ শুক্রবার সকাল আনুঃ ১১:২০ ঘটিকার সময় ডিসিস্ট তার পিতার বাড়ীর বাহির আঙ্গিনায় প্রতিবেশী শিশু আবু সুফিয়ান সানি(৭) এর সহিত খেলা নিয়া ঝগড়া হলে ডিসিস্ট’কে তার মা বকাঝকা করে। তখন ডিসিস্ট অভিমান করে গ্রাম্য কাঁচা রাস্তা দিয়া দক্ষিণ দিকে ডালিয়া ক্যানেলের দিকে পায়ে হাঁটিয়া যাইতে থাকিলে পথিমধ্যে তদন্তেপ্রাপ্ত আসামী মোজাহিদ ডিসিস্ট’কে কৌশলে ঐ দিন বেলা আনুঃ ১২:৩০ ঘটিকার সময় অত্র মামলার ঘটনাস্থল তারাগঞ্জ থানাধীন ১নং আলমপুর ইউপি’র ভীমপুর মৌলভীপাড়া মৌজাস্থ জনৈক মোসলেম উদ্দিন এর পাটক্ষেতের ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জখম প্রাপ্ত হলে প্রচন্ড ব্যাথায় কাতর হয়ে ডিসিস্ট চিৎকার করলে আসামী মোজাহিদ ডিসিস্টের বুকের উপর বসে দুই হাত দিয়ে ডিসিস্টের গলা সজোরে চাপ দেয় এবং শক্ত কোনো ভোতা বস্তু দ্বারা মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে চুপিসারে চলে যায় মর্মে জানা যায়। পরদিন ২০/০৬/২০২৬ খ্রিঃ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে ডিসিস্টের লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মামলাটি তদন্তাধীন রহিয়াছে। সুষ্ঠ তদন্ত শেষে অনতিবিলম্বে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর

  • Give a Reply

Recent News