Recent News

  • **" রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক"**

    **" রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক"** রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে জেলা ডিবি'র একটি চৌকস টিম মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন, ২০২৬ খ্রি. ০০: ২৫ ঘটিকায় মিঠাপুকুর থানাধীন ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদ পুর মৌজাস্থ নিশ্চিন্তপুর (বয়ড়া)গ্রামে অভিযুক্ত মোঃ আল-আমিন এর বসতবাড়ির শয়ন কক্ষের ভিতর হতে তার হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত ২০(বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে ও আলামত সাক্ষীদের উপস্থিতে জব্দ তালিকা মুলে জব্দ করেন। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ আল আমিন মিয়া(৪২), পিতা-মোঃ আবু কালাম, মাতা- সুরতন বেগম, সাং-নিশ্চিন্তপুর (বয়ড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-৬০, তারিখ- ২৫/০৬/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১০(ক)। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News