Recent News

  • রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ৩০০ মিলিগ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার, ০২ (এক) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ৩০০ মিলিগ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার, ০২ (এক) জন মাদক কারবারি আটক রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে গংগাচড়া মডেল থানার একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৬ জুলাই, ২০২৬ খ্রি. সকাল ১০:৪০ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন গংগাচড়া বাজার পাবলিক টয়লেটের সামনে অভিযান পরিচালনাকালে দুই ব্যক্তিকে ৩০০ মিলিগ্রাম হেরোইন এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদের হাতে-নাতে আটক করা হয়। আটককৃত অভিযুক্তদ্বয়ের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত ০১। মোঃ আব্দুল আলীম (৪০) পিতা : ইমান আলী সাং- গংগাচড়া বাজার , অভিযুক্ত ০২। মোঃ শাহিনুর ইসলাম (৪২) পিতা -মোঃ সুলতান আলী, সাং গংগাচড়া দোলা পাড়া, উভয় থানা: গংগাচড়া, জেলা রংপুর। অভিযুক্তদ্বয়ের দেহ তল্লাশীকালে ৩০০ মিলিগ্রাম হেরোইন এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News