Recent News
-
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণ।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণ। ০৯ জুলাই ২০২৬খ্রি. বৃহস্পতিবার - প্রতিপাদ্য: Climate Action’ এবং জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর, রংপুর এর আয়োজনে এবং জেলা প্রশাসন, রংপুর এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় এই জনসচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য আলোচনা সভার আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এবং আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়, জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। তিনি বলেন, “পরিবেশ রক্ষা শুধু প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের একার দায়িত্ব নয়। এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অপরাধ, অভিবাসন ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে। তাই সবুজ রংপুর গড়তে পুলিশ প্রশাসন বৃক্ষরোপণ, প্লাস্টিক বিরোধী অভিযান ও সচেতনতা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়ন হোক পরিবেশবান্ধব। আসুন, আজকের ছোট পদক্ষেপের মাধ্যমেই আগামীর নিরাপদ পৃথিবী গড়ে তুলি। অনুষ্ঠানে পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

