Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম সদর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৮ জুলাই, ২০২৬ খ্রি. ২৩:৫৫ ঘটিকায় রংপুর জেলার সদর কোতয়ালী থানাধীন ৮নং সদ্যপুষ্করনী ইউনিয়নের ফতেপুর মৌজাস্থ ধৃত অভিযুক্তের বসতবাড়ির কক্ষের ভিতর হতে ৫০০(পাঁচশত) গ্রাম নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: মোঃ রহিদুল ইসলাম(৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং- ফতেপুর ভুড়ারঘাট,থানা-সদর কোতয়ালী, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে সদর কোতোয়ালি থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

