Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, ০২ ( দুই) জন মাদক কারবারি আটক
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, ০২ ( দুই) জন মাদক কারবারি আটক রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই, ২০২৬ খ্রি. সকাল ০৯:১৫ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন ০৭ নং গজঘন্টা ইউনিয়নের তালুক হাবু মৌজাস্থ মেসার্স মামুনুর রশিদ পেট্রল পাম্পের সামনে কাকিনা টু রংপুর গামি পাকা রাস্তার উপর ধৃত অটোযাত্রী অভিযুক্ত ১। মোঃ হাকিম আলী ও ২। মোছাঃ রজিনা খাতুনদ্বয়ের হাতে থাকা কালো রং এর স্কুল ব্যাগ এর ভিতর লাল পলিথিন ও পুরাতন খবরের কাগজ এবং পাটের সুতলি দিয়া বাধা অবস্থায় রক্ষিত ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মুলে জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ হাকিম আলী (৪০), পিতা মৃত শুকুর আলী ২। মোছাঃ রজিনা খাতুন (৩০) স্বামীঃ মোঃ হাকিম আলী, উভয় সাং-সাধুটারি (সবুজ পাড়া) থানাঃ- লালমনিরহাট ও জেলা-লালমনিরহাট। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-২৯, তারিখ- ২৪/০৭/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১৯(খ)/৪১। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

