Recent News
-
রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ১১০ পিস ইয়াবা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক
রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ১১০ পিস ইয়াবা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় পীরগঞ্জ থানার একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই, ২০২৬ খ্রি. ১৯:৩৫ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজাস্থ চতরা বাজারের সরকার মার্কেট এর নুরে আলম এর কাপড়ের দোকানের সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃত অভিযুক্ত নুরে আলম সরকার (৪৫) কে তল্লাশী পূর্বক ১১০ (একশত দশ) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট (মোট মূল্য ৩৩০০০/-টাকা) উদ্ধার ও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ নুরে আলম সরকার (৪৫) পিতাঃ মৃত আলী আকবর সরকার, সাং: ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং মামলা নং-২২/২৩৭, তারিখ-১৯/০৭/২০২৬ খ্রি. ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

